শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

ভারতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 90

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে আরও ২১ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। শনাক্ত করা মৃতদেহের সংখ্যা ১১, বাকি ৯ জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দ্রুতগামী বেসরকারি বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার মধ্যেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়। পুলিশের মতে, অনেক মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান, তার সন্ধানে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ ও নিরাপত্তা ঘাটতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

প্রকাশের সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫