Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 89

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবরটি সঠিক নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবরটি সঠিক নয়।”

এর আগে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই দলটির পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

প্রকাশের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫