শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 97

ইউরোপজুড়ে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রোধে বেলজিয়ামসহ একাধিক দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, বেলজিয়ামের ফেডারেল ফুড সেফটি এজেন্সি সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্তের পর বৃহস্পতিবার থেকে পোলট্রি খামার লকডাউনের নির্দেশ দেয়।

গত কয়েক বছরে ইউরোপে বার্ড ফ্লুর কারণে শত শত কোটি পাখি মারা গেছে বা নিধন করা হয়েছে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে এবং খাদ্যের দাম বেড়ে যায়।

ফ্রান্সও একই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের ডিকসমুইড এলাকায় একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়, যেখানে ৩১৯টি টার্কি মারা গেছে এবং আরও ৬৭ হাজারের বেশি পাখি নিধন করা হয়েছে।

এছাড়া স্লোভাকিয়া ও নেদারল্যান্ডসেও নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে সংক্রমণ শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ইউরোপজুড়ে পোলট্রি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

প্রকাশের সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫