Dhaka ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

অভিযানেও থেমে নেই জেলেদের মাছ শিকার \ ১৩০ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 60

 রাজবাড়ী জেলা প্রশাসন ও মৎস্য অফিসের অভিযানেও থেমে নেই জেলেদের মাছ শিকার। গত রোববার রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৩০ কেজি ইলিশ ও ২.৩০ লাখ মিটার জাল জব্দ করা হয়।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে রোববার ৬টি অভিযান চালানো হয়। এসময় ৩ জেলেকে আটক করা হয়। অভিযানে জব্দ ২.৩০ লক্ষ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট এবং ১৩০ কেজি ইলিশ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং রাজবাড়ী জেলার ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম মনিটরিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজ্ কানিজ ফাতেমা অভিযানে অংশগ্রহণ করেন।

সার্বিক সহযোগিতা করেন জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ; জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অভিযানেও থেমে নেই জেলেদের মাছ শিকার \ ১৩০ কেজি ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫