শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 91

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছে এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি জানিয়েছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।

গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর সহযোগী একটি স্থানীয় গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযানকে কেন্দ্র করে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশের সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫