Dhaka ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

সংসদ ভবনে হামলা : চার মামলায় আসামী ৯ শতাধিক, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 89

জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক ৪টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামী করা হয়েছে ৯ শতাধিক অজ্ঞাতদের।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
গতকাল শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে মামলা ও গ্রেফতারের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

গতকালের ঘটনায় মোট ৪টি মামলা হয়েছে। এর মধ্যে একটি হলো সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের মামলা। অপরগুলো হলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে এই তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০ টায় কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটিতে উপস্থিত হবে এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে পুলিশ। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে। এরপর লাঠিপেটা করে বের করা হয়। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সদস্যদের মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা৷ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের অন্তত ১০ জন ও জুলাই যোদ্ধাদের ৩৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদ ভবনে হামলা : চার মামলায় আসামী ৯ শতাধিক, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫