শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 100

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) মস্কো জানায়, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের পিশচান ও টাইখে গ্রাম এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

রুশ বাহিনী জানায়, প্রিভিলিয়ায় কয়েক সপ্তাহ ধরে অবস্থান শক্ত করার পর তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরের কাছে পিশচান ও রাশিয়ার সীমান্তের ভেতরে টাইখে গ্রাম দখল করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, তারা ওই এলাকাগুলোতে লড়াই চালিয়ে যাচ্ছে এবং কয়েকটি রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, পিশচান এলাকায় সাতটি আক্রমণের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে।

রাশিয়া পূর্ব ইউক্রেনের মধ্য দিয়ে ধীরগতিতে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। বেশিরভাগ সংঘাত দনেৎস্ক অঞ্চলে ঘটছে।

ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেকসান্ডার সিরস্কি বলেন, রুশ বাহিনীর প্রধান কেন্দ্রগুলো দখলের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না এবং ক্রমাগত পরিবর্তন করা হচ্ছে। তার দাবি, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার আক্রমণাত্মক অভিযান ব্যর্থ করে দিচ্ছে এবং ক্রেমলিনের পরিকল্পনা ব্যাহত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫