Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব রাজনৈতিক দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 99

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ (মার্কসবাদী) এই সনদে স্বাক্ষর করেনি বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিএনপি-জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে জুলাই যোদ্ধাদের দাবি ও বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে গৃহীত হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালীন জাতীয় সংসদ এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব রাজনৈতিক দল

প্রকাশের সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫