Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জুলাই সনদ: পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 73

সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্ধ জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদ: পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

প্রকাশের সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫