শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 127

টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপে এই হুঁশিয়ারি দেন পুতিন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, পুতিন স্পষ্টভাবে বলেছেন— টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না, বরং এটি দুই দেশের সম্পর্ক ও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

উশাকভ আরও জানান, আলোচনাটি ছিল “খুবই ফলপ্রসূ, খোলামেলা ও গোপনীয়”। ফোনালাপে পুতিন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির একটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেন এবং দাবি করেন, রুশ বাহিনী এখনো পুরো ফ্রন্টলাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে ট্রাম্প বলেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন।

তিনি আরও জানান, ইউক্রেন সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মত দিয়েছেন ট্রাম্প।

ফোনালাপে দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি সাক্ষাতের বিষয়েও আলোচনা হয়। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম উঠে এসেছে।

এর আগে পুতিন ও ট্রাম্পের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কায়। সেই আলোচনার পর থেকে ট্রাম্প ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছেন।

ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, তিনি ও পুতিন বুদাপেস্টে সাক্ষাৎ করে “যুদ্ধের অবসান নিয়ে আলোচনা” করবেন। এর আগে দুই দেশের প্রতিনিধি দল আগামী সপ্তাহে বৈঠক করবে।

এদিকে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ।

এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে “চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি” আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের

প্রকাশের সময় : ১১:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫