শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

সংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 114

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যদি আফগানিস্তান সংলাপের মাধ্যমে চলমান সংঘাতের সমাধান চায়, তাহলে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। সম্প্রতি দুই দেশের মধ্যে কয়েকদিনের তীব্র সংঘর্ষ ও বিমান হামলার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই টিকে আছে।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ সাম্প্রতিক সময়ে সীমান্তে ভূমি ও আকাশপথে সংঘর্ষে লিপ্ত হয়। পাকিস্তানের বিমান হামলায় ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হয়। এর আগে বুধবার দুই পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বৃহস্পতিবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শরিফ বলেন, “আফগানিস্তানের লাগাতার সন্ত্রাসী হামলার পর আমরা ধৈর্যের সীমায় পৌঁছেছিলাম, তাই পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছি। তবে যদি তারা আমাদের যৌক্তিক শর্তে আলোচনায় আসতে চায়, আমরা প্রস্তুত।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি এই যুদ্ধবিরতি কেবল সময় নষ্টের কৌশল হয়, তবে পাকিস্তান তা মেনে নেবে না।”

কাবুল থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ারাজমি বলেন, “এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।”

অন্যদিকে, আফগান তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি তেহরানে ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, আফগানিস্তান সকল দেশের সঙ্গে, বিশেষত প্রতিবেশীদের সঙ্গে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি যোগ করেন, “আমরা যেমন অন্যদের সার্বভৌমত্ব ও মর্যাদাকে শ্রদ্ধা করি, তেমনি আমাদের প্রতিও একই সদিচ্ছা ও শ্রদ্ধা প্রত্যাশা করি।”

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান

প্রকাশের সময় : ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫