Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 80

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে সোলায়মান ও আফসানা বিলকিস বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের আর সাইফুল ইসলাম ও মনিরা হক ২৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম হিসেবে বদলির আদেশে তার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রকাশের সময় : ০৮:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫