গুরুত্বপূর্ণ সংবাদ:
৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 85

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ৭ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। স্থানীয় সময় ভোরে রেড ক্রসের মাধ্যমে এই জিম্মিরা ইসরায়েলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল ও অ্যালন ওহেল।
গত দুই বছরের যুদ্ধে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি প্রথমবারের মতো জিম্মি মুক্তির ঘটনা। হামাসের হাতে তখনও ২০ জন জিম্মি জীবিত ছিলেন, যার মধ্যে ৭ জনকে এই মুক্তি দেয়া হয়েছে।
সূত্র: এএফপি / টাইমস অব ইসরায়েল
Tag :























