সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড-ভারত ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার

খুলনাকে হারিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 103

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেটে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ফাইনালে প্রথমে ব্যাট করে খুলনা ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ এবং নাহিদুল ইসলাম ৭ বলে অপরাজিত ১১ রান যোগ করেন।

জবাবে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায়। ওপেনার জাহিদ জাভেদ ২৪ বলে ২৭ এবং নাসির হোসেন ৩১ বলে ৪৬ রান করেন। এরপর অধিনায়ক আকবর আলী (১৫ বলে ১৯*) ও নাঈম ইসলাম (৩২ বলে ৪০*) দলকে জয় এনে দেন।

খুলনার হয়ে শেখ পারভেজ জীবন ও আফিফ হোসেন নেন ১টি করে উইকেট।

টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আবারও চ্যাম্পিয়নদের উল্লাসে মাতে রংপুর বিভাগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনাকে হারিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

প্রকাশের সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫