গুরুত্বপূর্ণ সংবাদ:
ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 95
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি নতুন পৃথক অধিদপ্তর গঠন করা হচ্ছে। একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে সম্মতি দিয়েছেন। রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রশাসন আরও কার্যকর ও সুনির্দিষ্টভাবে পরিচালিত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
Tag :






















