শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত: দাবি পাকিস্তানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 93

রাতভর আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিং উইং এক বিবৃতিতে জানায়, “আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।”

এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং নিজেদের ৯ জন সৈন্য প্রাণ হারিয়েছেন।

তবে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী ও ক্ষয়ক্ষতির বিশ্লেষণে দেখা গেছে, আমাদের পাল্টা হামলায় তালেবান ও তাদের সহযোগী যোদ্ধাদের মধ্যে ২০০ জনের বেশি নিহত হয়েছে।”

বিবৃতিতে আরও জানানো হয়, “তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সীমান্তবর্তী ও কৌশলগত এলাকাগুলোতে সংঘটিত হয়েছে।”

রক্তক্ষয়ী এ সংঘর্ষের পর সৌদি আরব ও কাতার দুই দেশকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। সৌদি আরব বলেছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনা গভীর উদ্বেগের বিষয়। কাতারও দুই পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত: দাবি পাকিস্তানের

প্রকাশের সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫