শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 113

পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব অস্ত্র সীমান্তে পাঠানো হয়েছে।

শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর রবিবার সকালে আফগানিস্তান দাবি করে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ জন সেনাকে হত্যা করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সংঘর্ষে আফগান সেনাদের হামলায় আরও ৩০ জন পাক সেনা আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চালানো এ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা, তোলো নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

প্রকাশের সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫