Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 80

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচির এবারের বৈঠক রোমে সংস্থার সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। তবে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫