শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 94

শনিবার রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানি সেনাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ সীমান্তবর্তী অন্তত ১৯টি পোস্টে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে আফগান বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। সংঘর্ষে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন বলে দাবি পাকিস্তানের।

অন্যদিকে ডন নিউজ জানিয়েছে, শনিবার রাতে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে সীমান্তজুড়ে তীব্র লড়াই হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, আফগান বাহিনীর ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালায়। এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে দাবি তাদের।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতে আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারি অস্ত্র ব্যবহার করা হয়। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্গুরআড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচা এলাকায় পাকিস্তানি পোস্টে গুলি চালায়।

কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালিয়েছে। এর জবাবেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে তালেবান সীমান্তবাহিনী।

তালেবান কর্মকর্তারা কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ অস্বীকার করলেও কাবুলকে সতর্ক করে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে।” তারা আরও জানায়, “দায়েশ ও খারেজি গোষ্ঠীর ঘাঁটিগুলোতে আর্টিলারি, ট্যাংক, ড্রোন ও বিমান হামলা চালানো হচ্ছে।

এ ঘটনায় কাতার, ইরান ও সৌদি আরব উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

সূত্র: জিও নিউজ, ডন নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

প্রকাশের সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫