Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 95

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য মাচাদোর সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও বলেন, “মাচাদো নিপীড়নের মুখোমুখি হয়েও দৃঢ় সংকল্পে দেশের স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য লড়েছেন। গণতন্ত্র নির্ভর করে তাদের উপর, যারা চুপ থাকতে অস্বীকার করে এবং ঝুঁকি নিয়েও সত্যের পথে এগিয়ে যায়।”

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, মারিয়া কোরিনা মাচাদো আরও সুন্দর ও ন্যায়ভিত্তিক বিশ্বের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং তা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশের সময় : ০৮:৩২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫