শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 96

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে, শুক্রবারে প্রবেশের ঠিক আগমুহূর্তে এ হামলা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’ জানিয়েছে, সূক্ষ্ম ও নির্ভুল এ হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তাঁর সঙ্গে টিটিপির শীর্ষ নেতা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় নূর ওয়ালি মেসুদ গাড়িতে করে প্রকাশ্যে চলাচল করছিলেন। পাকিস্তানে টিটিপি একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, আর মেসুদ দেশটির অন্যতম ‘ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে পরিচিত।

এ ঘটনায় টিটিপির প্রতিশোধমূলক হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির শক্ত ঘাঁটি রয়েছে। সম্প্রতি সেখানে টিটিপির হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়েছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, ‘অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না।’ তাঁর ওই মন্তব্যের পরপরই কাবুলে এ বিমান হামলা ঘটে।

কাবুলের বাসিন্দারা জানিয়েছেন, রাতের আকাশে তারা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন, এরপর বিমান ঘুরে ঘুরে চক্কর দেয়, যা আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হামলার বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্ফোরণের মাত্রা ‘ছোট’ ছিল। তবে স্থানীয়রা দাবি করেছেন, হামলাটি ছিল খুবই শক্তিশালী।

সূত্র: পাকিস্তান অবজারভার

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

প্রকাশের সময় : ০৮:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫