গুরুত্বপূর্ণ সংবাদ:
সাহিত্যে নোবেল পেলেন যিনি

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 125

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ একাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রাসনাহোরকাই-এর কাজ মনোমুগ্ধকর এবং দূরদর্শী, যা অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে।
১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বের ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন তিনি। মধ্য ইউরোপীয় সাহিত্যিক ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত ক্রাসনাহোরকাই-এর সাহিত্যকর্মে বিশ্বখ্যাত লেখক কাফকা এবং থমাস বার্নহার্ডের ছাপ পরিলক্ষিত হয়।
Tag :























