Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 128

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নেবেন এবং উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস রোমে গিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন। একই সঙ্গে সেখানে উচ্চ পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।”

প্রেসসচিব আরও জানান, রোমে অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং আশা করা হচ্ছে দ্রুত সমাধান পাওয়া যাবে।

শিক্ষা খাত সম্পর্কেও শফিকুল আলম বলেন, “দেশে বর্তমানে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা বাজারে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সায়েন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হয়েছে।”

প্রেসসচিব আরও জানান, সরকারের পরিকল্পনায় দেশের ৯টি রেজিম কম্পানি অতি দ্রুত অবসায়ন করা হবে।

এই সফরের মাধ্যমে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবদান ও শিক্ষাক্ষেত্রের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বৈঠকে অংশগ্রহণ করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের সময় : ১০:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫