Dhaka ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

উপসর্গ থাকলেও গাইবান্ধায় নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 89

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. রোজিনা ওরফে আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (৫ অক্টোবর) রাতে গাইবান্ধার সিভিল সার্জন মো. রফিকুজ্জামান জানান, ওই নারী উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ জটিল রোগে ভুগছিলেন। তার হাতে ফোসকা থাকলেও অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। তিনি বলেন, “চামড়ায় অ্যানথ্রাক্স হলে সাধারণত মৃত্যুর ঝুঁকি থাকে না। তাই এটি বিভ্রান্তিকর তথ্য।”

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই না করা এবং এ বিষয়ে আতঙ্ক বা গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রোজিনা বেগম নিজ বাড়ির অসুস্থ ছাগল জবাই করার সময় হাতে আঘাত পান এবং পরে ফোসকা দেখা দেয়। তিনি প্রথমে স্থানীয়ভাবে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, “ওই নারীর প্রেসার কমে গিয়েছিল ও শ্বাসকষ্টসহ নানা জটিলতা ছিল। হাতে অ্যানথ্রাক্সের উপসর্গ থাকলেও সেটি মৃত্যুর কারণ নয়।”

এর আগে একই ইউনিয়নের কয়েকজন ব্যক্তি অসুস্থ গরু জবাই করে মাংস খাওয়ার পর অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনার পর রোজিনার মৃত্যুকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুজব বলে জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপসর্গ থাকলেও গাইবান্ধায় নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়

প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫