কালুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

- প্রকাশের সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 195

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান, কালুখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খোন্দকার আব্দুল ওহাব এবং কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী ঘোষ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।




















