Dhaka ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীর স্ত্রী নিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 125

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে চরকিং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরদিন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত রিয়াদ চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয়ভাবে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

অন্যদিকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ- সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে রিয়াদের সঙ্গে চলে গেছেন। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

প্রবাসীর বাবা আবুল খায়ের অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের স্ত্রী মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ দীর্ঘদিন ধরে ছাত্রদল করার কারণে এলাকার কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না।’

এলাকার কয়েকজন জানান, রিয়াদ প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করতেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ কেউ পেত না। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, ‘রিয়াদ ছাত্রদলের ব্যানারে নানা কার্যক্রমে অংশ নিত।’

অভিযুক্ত রিয়াদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসীর স্ত্রী নিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

প্রকাশের সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫