রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়তে না চাওয়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী? ‘মৃত্যুপথযাত্রী’ মাঠটিকে বাঁচানোর কি কেউ নেই? ৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’ পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম নীলফামারীতে পুকুরপাড়ে ককটেলসদৃশ চার বস্তু, এলাকায় আতঙ্ক দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেন

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 10

সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে।

তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

প্রকাশের সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬