গুরুত্বপূর্ণ সংবাদ:
বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 75
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। আজ দুপুর ১২টা পর্যন্তই মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Tag :























