গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৪০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 122

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন। এতে সম্মতি জানিয়েছে ইসরায়েল, তবে এখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি হামাস।
প্রস্তাব অনুযায়ী, হামাস রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং পুরো গাজাকে নিরস্ত্র করতে হবে।
হামাসের এক উচ্চপদস্থ নেতা জানান, প্রস্তাবটি তারা লিখিত আকারে পাননি। তবে তিনি বলেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত হলে তারা প্রস্তাব বিবেচনা করবে।
তবে অস্ত্র সমর্পণে তারা রাজি নয়। নেতার ভাষায়, “যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র আমাদের কাছে আপসহীন।” অস্ত্র প্রসঙ্গে আলোচনা হতে পারে কেবল তখনই, যখন ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের নিশ্চয়তা মিলবে।
সূত্র: বিবিসি
Tag :

























