Dhaka ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা
‘বিশে^ টাইফয়েডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে’

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 250

  বিশে^ টাইফয়েডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে। ২০২১ সালে গেøাবাল বার্ডেন অব ডিজিজের সমীক্ষায় দেখা গেছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৮ জন টাইফয়েড রোগী ছিল। যার মধ্যে ৬১ শতাংশই ছিল ১৫ বছরের কম শিশু। সরকার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে টাইফয়েডের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। যা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে।

গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। কর্মশালায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার কীর্তনীয়া। সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম।

জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

রাজবাড়ী জেলায় তিন লাখের বেশি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। এ পর্যন্ত নিবন্ধন হয়েছে এক লাখের বেশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিশে^ টাইফয়েডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে’

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫