গুরুত্বপূর্ণ সংবাদ:
শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 71
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট আয়োজনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের দেশ সহায়তা দিতে চায়। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহযোগিতা করবে ব্রিটেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।
Tag :






















