Dhaka ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তার মেয়ে হুমায়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন

প্রকাশের সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫