Dhaka ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ

ইসিকে সুষ্ঠু ভোটের জন্য মেরুদণ্ড শক্ত করার তাগিদ

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করে মেরুদণ্ড শক্ত করে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৈঠকটি রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএন নাসির উদ্দিন, অন্যান্য চার কমিশনার, ইসি সচিব এবং ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাগরিক সমাজের প্রতিনিধি মনে করেন, যেকোনো সময় মব সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের পরিস্থিতি জটিল করে তুলতে পারে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপতথ্য ও এআই-জেনারেটেড তথ্য নিয়ন্ত্রণের জন্য কৌশল হাতে রাখার পরামর্শ দিয়েছেন। প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং উদ্যোগকে স্বাগত জানানো হলেও বিতর্ক এড়ানোর জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় প্রতীক শাপলা কোনো বিশেষ দলকে না দেওয়ার বিষয়ে ইসিকে অভিনন্দন জানানো হয়েছে। নারীর ভোটার উপস্থিতি বাড়ানো এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবারের নির্বাচনকে দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে উঁচু নৈতিক মানদণ্ড বজায় রেখে সোজা পথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারও কমিশনকে স্বাধীনভাবে এবং সাহসীভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।

সিইসি এএমএন নাসির উদ্দিন বলেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক চিন্তার অগ্রদূত হিসেবে এই সংলাপ আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিশ্রুতিবদ্ধভাবে বিশ্বাসযোগ্য, সুন্দর নির্বাচন উপহার দিতে চান এবং নির্বাচনকে স্বচ্ছ করতে সবার সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসিকে সুষ্ঠু ভোটের জন্য মেরুদণ্ড শক্ত করার তাগিদ

প্রকাশের সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫