Dhaka ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ

যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ: ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুব বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তরুণরা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হলেও তারা এখনও অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি ছিল ‘ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে।

ড. ইউনূস বলেন, “বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় চারগুণ বেশি। এই সমস্যার সমাধানে তরুণদের ন্যায্য অংশগ্রহণ, নিরাপদ পরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, বাংলাদেশে জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করা হয়েছে, যাতে তরুণরা শুধু চাকরিপ্রার্থী নয় বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে পারে। পাশাপাশি সংস্কার কমিশনে যুব অংশগ্রহণ এবং গণতান্ত্রিক পুনর্গঠনে তাদের কণ্ঠস্বর প্রতিফলিত করতে জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করা হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কোনো দেশ একা যুব ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবে না। বৈশ্বিক সহযোগিতা ছাড়া প্রতিবন্ধকতা দূর করা ও আন্তঃপ্রজন্ম নেতৃত্ব তৈরি সম্ভব নয়। তিনি বিশ্বব্যাপী যুবদের জন্য কর্মপরিকল্পনা, ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’, জাতিসংঘ যুব কৌশল ২০৩০ এবং ‘ইয়ুথ, পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথাও তুলে ধরেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ: ড. ইউনূস

প্রকাশের সময় : ০৮:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫