Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি শুরু

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

রাজবাড়ীর কালুখালীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৪ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন (৭৯৫/৭৯৬) প্রথমবারের মতো কালুখালী রেলওয়ে স্টেশন জংশনে থামে।

এই ঐতিহাসিক মুহূর্তে স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ উপস্থিত হয়ে এ আনন্দঘন মুহূর্ত স্বরণীয় করে রাখেন। প্রথম যাত্রাবিরতির দিনে ট্রেনযাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ট্রেনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শরিফুজ্জামানসহ সকল কর্মকর্তাকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয়।

উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, খোন্দকার মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা জামায়াতে আমীর মাওঃ আব্দুর রব ও সেক্রেটারি, মোঃ আবু সাঈদ মোল্লা নিলু, কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম মন্ডল, শিক্ষক মাওঃ আঃ ওহাব, হানিফ খান, ঢাকা কলেজের সাবেক ছাত্রদলনেতা মোঃ আজমীর হোসেন খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাদশা খান, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মন্ডল, রফিকুল ইসলাম রকি, কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, আদম আলী, বোরহান উদ্দিন বিপ্লব, এনামুল মন্ডল আশিক হাসানসহ বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিতভাবে কালুখালী জংশন স্টেশনে থামবে। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেনটি বুধবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ১০ মিনিটে কালুখালী পৌঁছাবে। ঢাকার বেনাপোলগামী ট্রেন রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ২০ মিনিটে কালুখালীতে পৌঁছাবে।

স্থানীয়রা জানান, বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা ভীষণ আনন্দিত। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি শুরু

প্রকাশের সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫