Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 99

একই দিনে দুই ভিন্ন মঞ্চে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেটে অলিখিত সেমিফাইনালে লড়ছে দুই দেশ। এর আগেই ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো লাল-সবুজের দল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই দুর্দান্ত আক্রমণে এগিয়ে যায় লাল-সবুজরা। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় ভুল করেন। সেই সুযোগে বাংলাদেশের ফরোয়ার্ড বল কেড়ে নেন। গোলরক্ষক দ্বিতীয়বারও বল ধরে রাখতে ব্যর্থ হলে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের দখল নিয়ে নিখুঁত শটে জালে জড়ান।

এর মাত্র এক মিনিট পর আসে দ্বিতীয় গোল। ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরোয়ার্ড অপু।

বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও আর কোনো গোল হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা পাকিস্তান প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে রানার্স-আপ হয়। তবে সেমিফাইনালে এসে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা গোলশূন্যই থেকে যায়।

একই ভেন্যুতে রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ওই ম্যাচের বিজয়ী দল আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫