জনতার আদালত পাঠকমেলার উদ্যোগে স্মরণসভা
রেজাউল করিম বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে
- প্রকাশের সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 315
জনতার আদালত পাঠকমেলার যুগ্ম আহŸায়ক রেজাউল করিম আরজুর স্মরণসভা বুধবার বিকেলে সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকেন। তেমনি রেজাউল করিম আরজু তার কর্মের মধ্যেই বেঁচে থাকবেন। একজন সাদা মনের মানুষ, নিরাহঙ্কারী ও সদালাপী মানুষ ছিলেন আরজু। খুব কাজপাগল মানুষ ছিলেন। তার মত নিঃস্বার্থ মানুষ আজ সমাজে বিরল। রেজাউল করিম আরজু সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ। কিন্তু মারণব্যাধী ক্যান্সার তাকে বাঁচতে দেয়নি। বক্তারা রেজাউল করিম আরজুর প্রতি শ্রদ্ধা জানান একই সাথে ক্যান্সার সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহŸান জানান।
জনতার আদালত পাঠকমেলার আহŸাায়ক শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান, প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক অপূর্ব দাস, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সম্পাদক মুক্তার হোসেন, চিত্রশিল্পী গোলাম আলী, জনতার আদালত পাঠকমেলার যুগ্ম আহŸায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব শামসুন্নবী জুয়েল, স্থানীয় বাসিন্দা মো. রাজু, মো. সোহান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি, রাবেয়া কাদের পাঠাগারের তত্ত¡াবধায়ক বাসন্তী রানী, ছাত্রী শ্রেয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জনতার আদালতের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ।
জনতার আদালত সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের লক্ষ্যেই পাঠকমেলার সৃষ্টি হয়েছে। সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ লক্ষ্য অর্জিত হতে পারে। পাঠকমেলা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। রেজাউল করিম আরজু স্মরণে বলেন, তিনি একজন সমৃদ্ধ ু রুচিশীল মানুষ ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




















