Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

সুপার ফোর শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে, দেখে নিন পূর্ণ সূচি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

ভারত ও ওমানের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে এরই মধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সুপার ফোরে চার দল খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে, আর সেরা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সুপার ফোরের সূচি
আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। তবে ভারতের সঙ্গে খেলার পর কোনো বিশ্রাম ছাড়াই ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হতে হবে লিটন দাসদের।

অন্যদিকে ২১ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার ফোরে বাংলাদেশ দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ ছাড়া বাকি সব খেলাই হবে দুবাইয়ে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও গড়াবে একই ভেন্যুতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপার ফোর শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে, দেখে নিন পূর্ণ সূচি

প্রকাশের সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫