Dhaka ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার নওগাঁয় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ে করতে রাজি না হওয়ায় ছাত্রীকে ২০ টুকরো করলেন শিক্ষক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 135

ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে খুন করে ২০ টুকরো করার অভিযোগ উঠেছে ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, গত ২৮ আগস্ট প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ছাত্রী নিখোঁজ ছিল। পরে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। প্রায় ২০ দিন পর, স্থানীয় কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচাগলা দেহাংশ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষকই ছাত্রীকে খুন করেছেন। স্থানীয়রা জানান, মনোজ কুমার পাল দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্ত্যক্ত করতেন এবং স্কুলে যাওয়া–আসার পথে তাকে আটকাতেন।

গ্রেপ্তারের পর পুলিশ বুধবার সারা রাত মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার রামপুরহাটে ক্ষুব্ধ গ্রামবাসী স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হয়। পুলিশ জানিয়েছেন, হত্যার পেছনের আরও তথ্য খুঁজে দেখা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ে করতে রাজি না হওয়ায় ছাত্রীকে ২০ টুকরো করলেন শিক্ষক

প্রকাশের সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫