Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রবিবার রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী ‘জানার পরও মানুষ ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব’ ‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’ রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’

প্রেমিকের সঙ্গে পালালেন মা, বাবার বিয়ের আয়োজন করলেন ছেলে!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 126

পাবনার সাথিয়া উপজেলায় ঘটেছে এক বিরল ঘটনা। স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। কিন্তু এতে ভেঙে না পড়ে ছেলেই বাবার নতুন বিয়ের আয়োজন করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছেলে ডিজে বক্স বাজাচ্ছেন এবং ভিডিও কলের মাধ্যমে বাবার বিয়ের ব্যবস্থা করছেন। ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা অন্যজনের সঙ্গে পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে বাবাকে নতুন করে বিয়ে করানোর উদ্যোগ নেন। ভিডিও কলে বাবার উপস্থিতি নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে আয়োজন সম্পন্ন করেন তিনি।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। অনেকে বলছেন, এ ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না। মা-বাবার বিচ্ছিন্নতার মধ্যেও সন্তানের এমন সাহসিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমিকের সঙ্গে পালালেন মা, বাবার বিয়ের আয়োজন করলেন ছেলে!

প্রকাশের সময় : ০৮:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫