Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কিছু লোক আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

পতিত ফ্যাসিবাদী সরকারের সময় ব্যাংকসহ আর্থিক খাতে ভয়াবহ লুটপাটের কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসি থেকে জর্জিয়েভা এ বৈঠকে যুক্ত হন।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জ নিয়ে কথা হয়।

আইএমএফ প্রধান বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারে বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের মতো পদক্ষেপের বিশেষ প্রশংসা করেন তিনি।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার একটি বিধ্বস্ত অর্থনীতি হাতে পেয়েছে। ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ বাড়াতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নেপালে চলমান যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানভুক্তির আকাঙ্ক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঢাকার বৃহৎ উদ্যোগগুলো বৈঠকে উঠে আসে।

আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিছু লোক আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫