Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রবিবার রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী ‘জানার পরও মানুষ ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব’ ‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’ রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’

ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিবের মন্তব্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 76

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের কারচুপি ও ষড়যন্ত্র প্রকাশ হওয়ায় ছাত্রদলকে নির্বাচন বর্জন করতে হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কইচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে বিএনপির ৮নং ওয়ার্ড সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, “শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল বর্জনে বাধ্য হয়েছে। প্রতিকার না হলে এই কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী হয়ে থাকবে না ছাত্রদল।”

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র ও সংকট সৃষ্টি করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা ছড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসন আয়োজন করা হচ্ছে। এ ষড়যন্ত্রে কয়েকজন উপদেষ্টা, নবীন-প্রবীণ রাজনৈতিক দল এবং কিছু অরাজনৈতিক স্বার্থান্বেষী মহল জড়িত বলে দাবি করেন তিনি।

জনগণ কোনো প্রকার নৈরাজ্য বা নির্বাচনী প্রহসন মেনে নেবে না উল্লেখ করে প্রিন্স বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, নইলে দেশের জন্য অভাবনীয় ক্ষতি হবে।”

তিনি আরো বলেন, সাম্প্রতিক ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থিদের বিজয় ঠেকাতে ভারতপন্থি ও পাকিস্তানপন্থিদের অশুভ আঁতাত ধরা পড়েছে। ’৭১-এর স্বাধীনতা ও ’২৪-এর গণঅভ্যুত্থানবিরোধী অপশক্তি এক হয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে।

ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না দাবি করে তিনি নেতাকর্মীদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান। একইসঙ্গে জনগণকে সঙ্গে রেখে সব কার্যক্রম চালিয়ে যেতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিবের মন্তব্য

প্রকাশের সময় : ০৮:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫