Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

দেশজুড়ে তীব্র গরমে বিপর্যস্ত মানুষের জন্য আসছে স্বস্তির খবর। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে একটি শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে ‘ঈশান ২’।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের ওপর দিয়ে এই বৃষ্টিবলয় অতিক্রম করার সময় অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা কিছুটা কমবে, ফলে কমতে পারে ভ্যাপসা গরম।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। ফলে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরেও অবস্থান করছে মাঝারি মাত্রায়।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিবলয় মূলত মৌসুমি বায়ুরই একটি ধাক্কা, যা নির্দিষ্ট সময়জুড়ে কোনো অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। ‘ঈশান ২’-এর প্রভাবে বিশেষ করে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’

প্রকাশের সময় : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫