Dhaka ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: ফারুক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দায় ও মব সৃষ্টি করছে একটি পক্ষ।’ তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘তোমার অধীনে ও তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ ড. ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।’

তিনি আরও উল্লেখ করেন বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকাকালীন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘জনগণ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে এবং দিনের ভোট দিনে দিতে পারে এমন একটি নির্বাচন দিন।’

তিনি বলেন, ‘একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না- অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।’

শেষে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র যাতে না হয় সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: ফারুক

প্রকাশের সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫