Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

সরকার কর ফাঁকি কমাতে চায়। একই সঙ্গে ব্যবসায়ীদের দক্ষতার বিকাশ চায়। সোমবার ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে তিনি আরও বলেন, বাণিজ্য সহজীকরণ করতে বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুনগুলো পর্যালোচনা করা হবে। আর বাণিজ্য সহজীকরণের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বৈঠক হয়। এতে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই, যার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটবে এবং যা সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রেও বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।’

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫