Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ ও বদলির পাশাপাশি দুই কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ ও বদলির পাশাপাশি দুই কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মো: আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ায় জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বর্তমান পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, মিলিটারি অপারেশনস (ডিরেক্টরেট অব এমও)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে, সেনা সদর দফতরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

প্রকাশের সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫