Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কোনো ধরনের দায় নিতে রাজি নই: সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো ধরনের দায় নিতে রাজি নয়। এজন্য আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সিইসি।

তিনি বলেন, “আমরা চেয়েছি যেন ‘প্রস্তুতি পর্যাপ্ত নয়’—এমন কোনো অভিযোগ আমাদের ওপর না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি।”

সিইসি জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের আয়োজন করার বিষয়েও বলা হয়। সে অনুযায়ী কমিশন প্রস্তুতি জোরদার করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত দেশের স্বার্থে সমঝোতায় পৌঁছাবে। “আমাদের দলগুলো দেশের স্বার্থে কাজ করে। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত একটা সমঝোতা হবে।”

মব কালচার নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটের সময় যারা এমন পরিস্থিতি তৈরি করে, তারা তখন এলাকায় থাকবে না। ঢাকাও ভোটের সময় ফাঁকা হয়ে যায়।

গুজব ও ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশটা গুজবের দেশ। আমি সবাইকে বলেছি, গুজব কানে না নিতে। আমরা পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থা করেছি।”

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনায় সরকারের সহযোগিতা অপরিহার্য। “সরকার যদি ৯৫ শতাংশ লোকবল দেয়, তবে সেটা তাদের রেজাল্ট নিজেদের পক্ষে নেওয়ার জন্য নয়। কারণ সরকারপ্রধান কোনো দলের নয়। তিনি স্বাধীনভাবে ইসিকে সহযোগিতা করেছেন। আমরা সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সহযোগিতা পেয়েছি।”

বৈঠকে কালো টাকার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, একেবারে বন্ধ করা না গেলেও কমিশন তা নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে।

এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিইসি বলেন, কানাডা সফর করে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হবে। এজন্য আইটি সাপোর্টে পোস্টাল ব্যালট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোনো ধরনের দায় নিতে রাজি নই: সিইসি

প্রকাশের সময় : ০৮:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫