Dhaka ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রো-ভিসি-প্রক্টরসহ আহত আরও ৩০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 82

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রেজিস্ট্রার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে স্থানীয়দের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয়রা লাঠি ও ইটপাটকেল নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালান।

হামলার সময় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে। এছাড়াও, রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফও আহতদের মধ্যে রয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্থানীয়রা হামলার সময় ককটেল বিস্ফোরণও ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রো-ভিসি-প্রক্টরসহ আহত আরও ৩০

প্রকাশের সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫