Dhaka ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 102

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের নারায়ন ঢালি ও সীমা ঢালী দম্পত্তির একমাত্র সন্তান অয়ন ঢালির (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

জানাগেছে, দুপুর ২ টার দিকে দাদির সাথে নিজেদের পুকুরের উপরে থাকা পোল্ট্রি মুরগির ফার্মে যায় অয়ন। এসময় দাদি মুরগির খাবার দিচ্ছিল। কিছু সময় পর অয়নকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের ডাকা হয়। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ফার্মের নিচে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় অয়নকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক অয়নকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে ফোন করে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়ে জানিয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫