Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 231

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে প্রমাণিত করা হয়েছে। তাই আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাস দমন আইনের আওতায় তাদের নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন যে তিনি কোন দেশের মানুষ নন।

তিনি সতর্ক করে বলেন, যারা পিআর চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। আসলে তারা অন্য কিছু চায়। তিনি সকলকে একত্রিত হয়ে বসার আহ্বান জানান এবং বলেন, “কার দাবি শুনা হবে তা মিলিতভাবে নির্ধারণ করা উচিত।”

সালাহউদ্দিন আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে এবং সারাদেশকে কারাগারে পরিণত করেছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। তিনি অভিযোগ করেন, ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে।

নির্বাচনি মৌসুম শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন এবং সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর ধরে মানুষ রক্ত দিয়েছে এবং জনগণের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, আগামী নির্বাচন নজির সৃষ্টি করবে এবং তরুণদের আকাঙ্খার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫